১১। (১) ইনস্টিটিউটের একজন মহাপরিচালক থাকিবেন, যিনি সরকার কর্তৃক, শিল্প বিষয়ক বিশেষ জ্ঞানসম্পন্ন, সরকারের অতিরিক্ত সচিবগণের মধ্য হইতে নিযুক্ত হইবেন। (২) মহাপরিচালক ইনস্টিটিউটের সার্বক্ষণিক প্রধান নির্বাহী হইবেন, এবং তিনি- (ক) পরিচালনা পর্ষদ কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিবেন; (খ) ইনস্টিটিউটের প্রশাসন পরিচালনা করিবেন; (গ) পরিচালনা পর্ষদের নির্দেশ মোতাবেক অন্যান্য কার্য সম্পাদন করিবেন; এবং (ঘ) সরকার কর্তৃক, সময় সময়, অর্পিত দায়িত্ব পালন করিবেন। (৩) মহাপরিচালকের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নবনিযুক্ত…