১০। অ্যাকাডেমিক কমিটির কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত অ্যাকাডেমিক প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ সেবা বিষয়ক কার্যক্রম নির্ধারণ এবং অনুমোদনের জন্য পরিচালনা পর্ষদে উপস্থাপন; এবং (খ) ইনস্টিটিউটের অ্যাকাডেমিক প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ সেবা বিষয়ক কার্যক্রম পর্যবেক্ষণ এবং উক্ত কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে সুপারিশ প্রস্তুতপূর্বক অনুমোদনের জন্য পরিচালনা পর্ষদে উপস্থাপন।