৮। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ইনস্টিটিউট এর একটি পরিচালনা বোর্ড গঠিত হইবে, যথাঃ- (ক) চেয়ারম্যান, যিনি পরিচালনা বোর্ডের সভাপতিও হইবেন; (খ) ভাইস-চেয়ারম্যান; (গ) সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়; (ঘ) সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়; (ঙ) সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; (চ) সচিব, শিক্ষা মন্ত্রণালয়; (ছ) সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়; (জ) সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়; (ঝ) সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ; (ঞ) বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল ষ্টাফ (সিজিএস); (ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব ; (ঠ) মহাপরিচালক (গবেষণা), পররাষ্ট্র মন্ত্রণালয়;…