৬। (১) ধারা ৫ এর দফা (ক) এ উল্লিখিত জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে জ্ঞান অর্জনের লক্ষ্যে সভা, বক্তৃতা, সেমিনার, ওয়ার্কশপ এবং কনফারেন্স, ইত্যাদি আয়োজনকরণ; (২) ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত অধ্যয়ন, সমীক্ষা, গবেষণা ও পর্যবেক্ষণের উপর তথ্য সম্বিলত পুস্তক, সাময়িকী এবং প্রতিবেদন প্রকাশ; (৩) রিসার্চ স্কলারশিপ এবং ফেলোশিপ প্রদান; এবং (৪) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রাসঙ্গিক অন্যান্য কার্য এবং সরকার কর্তৃক সময় সময় অর্পিত যে কোন দায়িত্ব সম্পাদন।