২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ’ইনস্টিটিউট’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ; (২) ’কর্মকর্তা ও কর্মচারী’ অর্থ ইনস্টিটিউটের কোন কর্মকর্তা ও কর্মচারী; (৩) ’চেয়ারম্যান’ অর্থ ইনস্টিটিউটের চেয়ারম্যান; (৪) ’তহবিল’ অর্থ ইনস্টিটিউটের তহবিল; (৫) ’বোর্ড’ অর্থ ধারা ৮ এর অধীন গঠিত পরিচালনা বোর্ড; (৬) ’বিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৭) ’ভাইস-চেয়ারম্যান’ অর্থ ইনস্টিটিউটের ভাইস-চেয়ারম্যান; (৮) ’প্রবিধান’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৯) ’মহাপরিচালক’ অর্থ ইনস্টিটিউটের মহাপরিচালক; এবং (১০) ’সদস্য’…