১৭। (১) ইনস্টিটিউট প্রতি অর্থ বৎসর শেষ হইবার পরবর্তী ৬০ (ষাট) দিনের মধ্যে তদকর্তৃক উক্ত অর্থ বৎসরে সম্পাদিত কার্যাবলীর বিবরণ সম্বলিত একটি বার্ষিক প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে। (২) সরকার, প্রয়োজনবোধে, ইনস্টিটিউটের নিকট হইতে যে কোন সময় উহার যে কোন কর্মকান্ড বা ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য, হিসাব নিকাশ বা সংশ্লিষ্ট যে কোন বিষয়ের উপর প্রতিবেদন এবং বিবরণী আহবান করিতে পারিবে এবং ইনস্টিটিউট উহা সরকারের নিকট সরবরাহ করিতে বাধ্য থাকিবে।