১৪। (১) ইনস্টিটিউটের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথাঃ- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোন বিদেশী সরকার, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) উপহার ও বৃত্তি ; (ঘ) গবেষণাকর্ম ও পরামর্শমূলক সেবাদি হইতে লব্ধ আয়; এবং (ঙ) প্রকাশনা-সামগ্রী বিক্রয় এবং উহার রয়্যালটি বাবদ আয়। (২) তহবিলের অর্থ বোর্ডের অনুমোদনক্রমে কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে। (৩) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত তহবিল পরিচালনা করা হইবে। (৪) ইনস্টিটিউটের কর্মকর্তা ও কর্মচারীগণের বেতন, ভাতা ও অন্যান্য পারিশ্রমিকসহ এই আইনের অধীন সংশ্লিষ্ট…