১২। (১) কূটনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক অর্থনীতি, রাষ্ট্র বিজ্ঞান, প্রতিরক্ষা, আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তর্জাতিক আইন এবং কৌশল বিদ্যার অধিক্ষেত্রসমূহে ইনস্টিটিউটে প্রথিতযশা ও অভিজ্ঞতাসম্পন্ন অনধিক ১০ (দশ) জন জ্যেষ্ঠ ফেলো থাকিবেন এবং তাহারা বোর্ড কর্তৃক নির্ধারিত শর্তে ৩(তিন) বৎসর মেয়াদের জন্য নিযুক্ত হইবেন। (২) গবেষণা, প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জ্যেষ্ঠ ফেলো পরিকল্পনা প্রণয়ন এবং অন্যান্য বিষয়ে ইনস্টিটিউটকে পরামর্শ ও সহযোগিতা প্রদান করিবেন। (৩) মহাপরিচালক জ্যেষ্ঠ ফেলোদের কার্যক্রম সম্পর্কে সময় সময় সভা আহবান করিবেন এবং যদি কোন জ্যেষ্ঠ ফেলো অনিবার্য কারণে…