৭৷ ইনষ্টিটিউটের কার্যাবলী হইবে নিম্্নরূপ, যথা:- (ক) চিনি, গুড় ও সিরাপ উত্পাদন উপযোগী শর্করা সমৃদ্ধ ফসল বা গাছের উত্পাদন কর্মসূচী প্রণয়ন করা; (খ) চিনি, গুড় ও সিরাপ উত্পাদনের লক্ষ্যে অন্যান্য প্রযুক্তি ও কলাকৌশল উদ্ভাবন করা; (গ) ইক্ষুভিত্তিক খামার তৈরীর উপর গবেষণা করা এবং উহার অর্থনৈতিক সুবিধা চিহ্নিত করা; (ঘ) চিনি, গুড় ও সিরাপ উত্পাদন উপযোগী শর্করা সমৃদ্ধ ফসল বা গাছের ব্যবহারের কলাকৌশল সম্পর্কে ব্যবস্থা করা; (ঙ) বিভিন্ন রকমের ইক্ষুর জাত সংগ্রহ করিয়া জার্মপ্লাজম ব্যাংক গড়িয়া তোলা এবং রক্ষণাবেক্ষণ করা; (চ) সরকারের পূর্বানুমোদনক্রমে বিদেশী ও আন্তর্জাতিক গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের…