৬৷ ব্যবস্থাপনা বোর্ড নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) মহা-পরিচালক, যিনি উহার চেয়ারম্যানও হইবেন, পদাধিকারবলে; (খ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত এইরূপ দুইজন কৃষিবিজ্ঞানী যাঁহারা ইনস্টিটিউটে কর্মরত নহেন এবং যাঁহাদের একজন সমাজবিজ্ঞানে এবং অন্যজন ইনস্টিটিউটের বিষয়ে বিশেষজ্ঞ; (গ) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি; (ঘ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, পরিচালকের নিম্নে নহেন এইরূপ পদমর্যাদা সম্পন্ন, একজন কর্মকর্তা; (ঙ) ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, পদাধিকারবলে; (চ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত ইনস্টিটিউটে কর্মরত দুইজন উর্দ্ধতন বিজ্ঞানী; (ছ)…