২২৷ (১) বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনষ্টিটিউট অধ্যাদেশ, ১৯৯৬ (অধ্যাদেশ নং ২৩, ১৯৯৬) এতদ্দ্বারা রহিত করা হইল৷ (২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীন কৃত কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে৷