২১৷ ইনষ্টিটিউট স্থাপনের সংগে সংগে- (ক) কৃষি মন্ত্রণালয়ের অধীন বিদ্যমান ইক্ষু গবেষণা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউট, অতঃপর উক্ত সংস্থা বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) উক্ত সংস্থার সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবী ও অধিকার ইনষ্টিটিউটে হস্তান্তরিত হইবে এবং ইনষ্টিটিউট উহার অধিকারী হইবে; (গ) বিলুপ্ত হইবার পূর্বে উক্ত সংস্থার যে সকল ঋণ, দায় এবং দায়িত্ব ছিল তাহা ইনষ্টিটিউটের ঋণ, দায় এবং দায়িত্ব হইবে; (ঘ) উক্ত সংস্থার সকল কর্মকর্তা ও কর্মচারী ইনষ্টিটিউটে বদলী হইবেন এবং তাহারা ইনষ্টিটিউট কর্তৃক নিযুক্ত কর্মকর্তা ও…