২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “ইনষ্টিটিউট” অর্থ এই আইনের অধীন স্থাপিত বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনষ্টিটিউট; (খ) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান; (গ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ঘ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (ঙ) “বোর্ড” অর্থ ইনষ্টিটিউটের ব্যবস্থাপনা বোর্ড; (চ) “মহা-পরিচালক” অর্থ ইনষ্টিটিউটের মহা-পরিচালক; (ছ) “সদস্য” অর্থ বোর্ডের সদস্য৷