১০৷ ইনষ্টিটিউটের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও অন্যান্য সংস্থা বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অর্থ; (গ) স্থানীয় কর্তৃপক্ষ, কোম্পানী বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) সরকারের পূর্বানুমোদনক্রমে বিদেশী রাষ্ট্র ও সংস্থা হইতে প্রাপ্ত সাহায্য বা গৃহীত ঋণ; (ঙ) ইনষ্টিটিউটের সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ; (চ) অন্য কোন উত্স হইতে প্রাপ্ত অর্থ৷