৫। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নিয়ন্ত্রকের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:- (ক) ধারা ৪ এর- (অ) দফা (ক) এ উল্লিখিত নিয়ন্ত্রক কর্তৃক অনধিক দুই তারকামানের হোটেল ও সকল রেস্তোরাঁর, (আ) দফা (খ) এ উল্লিখিত নিয়ন্ত্রক কর্তৃক তিন ও তদূর্ধ্ব তারকামানের হোটেলের, লাইসেন্স ইস্যু, নবায়ন, স্থগিত, প্রত্যাহার বা বাতিলকরণ; (খ) সরকার কর্তৃক, সময় সময়, নির্দেশিত অন্যান্য কার্যাবলী সম্পাদন।