২৬। (১) Bangladesh Hotels and Restaurants Ordinance, 1982 (Ordinance No. LII of 1982) এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও রহিত Ordinance এর অধীন- (ক) কৃত কোনো কাজ, গৃহিত কোনো ব্যবস্থা, প্রদত্ত কোনো নিবন্ধন অথবা ইস্যুকৃত লাইসেন্স, জারিকৃত আদেশ বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা নোটিশ এই আইনের অধীন কৃত, গৃহিত, প্রদত্ত, ইস্যুকৃত বা জারিকৃত বলিয়া গণ্য হইবে; (খ) চলমান কোনো কার্যক্রম এমনভাবে নিষ্পত্তি হইবে যেন উক্ত Ordinance রহিত হয় নাই; এবং (গ) প্রণীত বিধি এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত বলবৎ থাকিবে।