২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘‘অতিথি’’ অর্থ কোনো ব্যক্তি যিনি অর্থের বিনিময়ে কোনো হোটেলের আবাসন বা আবাসন ও খাদ্য এবং অন্যান্য সেবা গ্রহণ করেন; (২) ‘‘ক্রেতা’’ অর্থ কোনো ব্যক্তি যিনি অর্থের বিনিময়ে কোনো হোটেল বা রেস্তোরাঁর খাদ্য, পানীয়, বা অন্যান্য সেবা গ্রহণ করেন; (৩) ‘‘নির্ধারিত’’ অর্থ বিধি দ্বারা নির্ধারিত; (৪) ‘‘নিবন্ধক’’ অর্থ প্রত্যেক জেলার জেলা প্রশাসক; (৫) ‘‘নিবন্ধন সনদ’’ অর্থ ধারা ৮ এর অধীন ইস্যুকৃত নিবন্ধন সনদ; (৬) ‘‘নিয়ন্ত্রক’’ অর্থ ধারা ৪ এর অধীন নিয়ন্ত্রক হিসাবে দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তা; (৭) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৮)…