১৮। (১) কোনো ব্যক্তি বা মালিক নিবন্ধক বা নিয়ন্ত্রক কর্তৃক প্রদত্ত কোনো আদেশ দ্বারা সংক্ষুব্ধ হইলে উক্তরূপ আদেশ প্রদানের ৩০ (ত্রিশ) কার্য দিবসের মধ্যে সরকার বরাবর আপিল করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন আপিল প্রাপ্তির ৬০ (ষাট) কার্য দিবসের মধ্যে আপিল নিষ্পত্তি করিতে হইবে। (৩) উপ-ধারা (২) এর অধীন আপিলের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।