১৭। (১) নিবন্ধক বা, ক্ষেত্রমত, নিয়ন্ত্রক নিম্নবর্ণিত কোনো কারণে উপযুক্ত তদন্ত ও শুনানীর সুযোগ প্রদান করিয়া কোনো হোটেল বা রেস্তোরাঁর নিবন্ধন সনদ বা লাইসেন্স স্থগিত বা বাতিল করিতে পারিবেন, যদি মালিক- (ক) অথবা তাহার পক্ষে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি এই আইন বা বিধির কোনো বিধান লংঘন করেন; (খ) নিবন্ধন সনদ বা লাইসেন্সের কোনো শর্ত পালন করিতে অথবা তারকামানের সুবিধা-সেবা বজায় রাখিতে ব্যর্থ হন; (গ) নিয়ন্ত্রককে পূর্বে অবহিত না করিয়া সংশ্লিষ্ট হোটেল বা রেস্তোরাঁ সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ রাখেন বা মালিকানা হস্তান্তর করেন; (ঘ) হোটেলে অবস্থানরত বা আগত অতিথি বা ক্রেতার জীবন ও সম্পত্তির যথাযথ নিরাপত্তা…