১৬। (১) এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, কোনো অতিথি সংশ্লিষ্ট হোটেলের বিধি-বিধান মানিয়া চলিয়া তাহার চাহিত সময় পর্যন্ত হোটেলের ন্যায্য ভাড়াসহ অন্যান্য কর প্রদান করিয়া অবস্থান করিতে থাকিলে বা অবস্থান করিবার ইচ্ছা ব্যক্ত করিলে তাহাকে অন্যায়ভাবে বা জোরপূর্বক কোন যুক্তিযুক্ত কারণ ব্যতিরেকে উচ্ছেদ করা বা সেবা প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করা যাইবে না। (২) কোনো হোটেল বা রেস্তোরাঁতে যদি কোনো অতিথি বা ক্রেতার কোনো আচরণ উপদ্রবের সামিল অথবা অন্য কোনো অতিথি বা ক্রেতা বা কোনো ব্যক্তির বিরক্তির উৎস অথবা তাহাদের জন্য হুমকিস্বরূপ বা ভীতির সঞ্চার করে, অথবা তাহাদের জীবন বিপন্ন হইতে পারে এমন কোনো আচরণের জন্য…