১৫। নিয়ন্ত্রক নিম্নবর্ণিত কারণে তিন তারকা বা তদূর্ধ্ব হোটেলের ২৫০ (দুইশত পঞ্চাশ) মিটারের মধ্যে অবস্থিত কোনো ব্যবসা, পেশা, কারবার অথবা শিল্প প্রতিষ্ঠান পরিচালনা নিষিদ্ধ করিতে পারিবেন, যদি উহা - (ক) অতিথি বা ক্রেতার স্বাস্থ্য ও সুরুচির (good taste) জন্য ক্ষতিকর এবং জীবন ও সম্পত্তির নিরাপত্তা হানিকর হয়; অথবা (খ) Penal Code, 1860 (Act No XLV of 1860) এর অধীন যে কোনো উপদ্রব হয়।