১৪। (১) কোনো মালিক তাহার হোটেল বা রেস্তোরাঁর মালিকানা স্বত্ব, নিয়ন্ত্রককে অবহিতক্রমে, অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করিতে পারিবেন এবং উক্ত মালিককে তাহার বরাবরে ইস্যুকৃত নিবন্ধন সনদ ও লাইসেন্স নিয়ন্ত্রকের নিকট জমাদান করিতে হইবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত কোনো হোটেল বা রেস্তোরাঁর হস্তান্তর গ্রহণকারী ব্যক্তিকে নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে নূতন লাইসেন্স গ্রহণ করিতে হইবে।