১৩। (১) হোটেলের তারকামান, রেস্তোরাঁর শ্রেণিবিন্যাস এবং প্রদত্ত সুবিধা ও সেবার মানদণ্ড বিধি দ্বারা নির্ধারিত হইবে। (২) কোনো ব্যক্তি বা মালিক উপ-ধারা (১) এর অধীন নির্ধারিত মানদণ্ডের ব্যত্যয় করিতে পারিবেন না।