১২। (১) লাইসেন্সের মেয়াদ হইবে তিন বৎসর এবং উহা নবায়নযোগ্য হইবে। (২) মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে নবায়নের জন্য নিয়ন্ত্রকের নিকট নির্ধারিত পদ্ধতি, ফরম ও ফি প্রদান সাপেক্ষে আবেদন করিতে হইবে। (৩) লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে উহা নবায়নের জন্য আবেদন করিতে ব্যর্থ হইলে তজ্জন্য সংশ্লিষ্ট মালিক নির্ধারিত বিলম্ব ফি প্রদান সাপেক্ষে আবেদন করিতে পারিবেন। (৪) নিয়ন্ত্রক নির্ধারিত পদ্ধতিতে নবায়নের আবেদন মঞ্জুর বা নামঞ্জুর করিতে পারিবেন। (৫) কোন লাইসেন্স হারাইয়া বা পুড়িয়া বা বিনষ্ট হইয়া গেলে, সংশ্লিষ্ট মালিক নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে ডুপ্লিকেট লাইসেন্সের জন্য আবেদন করিলে নিয়ন্ত্রক তাহার…