১১। কোনো মালিক লাইসেন্স পাইবার যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না, যদি- (ক) হোটেল বা রেস্তোরাঁর ভবন কাঠামোগতভাবে নিরাপদ বা আগুন, বিদ্যুৎ অথবা গ্যাসজনিত দুর্ঘটনা হইতে পর্যাপ্ত পরিমাণে সুরক্ষিত না হয়; (খ) হোটেল বা রেস্তোরাঁর পরিবেশ স্বাস্থ্যসম্মত না হয় এবং অতিথি বা ক্রেতাগণের নিরাপত্তা নিশ্চিত করা না হয়; (গ) নিবন্ধন সনদে যে সকল শর্তপূরণের বাধ্যবাধকতা রহিয়াছে উহা পূরণ করা না হয়; (ঘ) তিন বা তদুর্ধ্ব তারকামানের হোটেলের ক্ষেত্রে ভবনের নির্মাণ কাজ শুরু করিবার পূর্বে সরকার কর্তৃক প্রদত্ত ছাড়পত্র (No Objection Certificate) গ্রহণ করা না হয়; (ঙ) ভবন নির্মাণের ক্ষেত্রে যে সকল কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ ও…