৮। (১) কাউন্সিলের একটি গভর্নিং বডি থাকিবে, যাহা নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:̶ (ক) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত ৩ (তিন) জন সংসদ সদস্য; (খ) চেয়ারম্যান, নির্বাহী পরিষদ; (গ) মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর; (ঘ) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ঙ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (চ) ডিন, মেডিসিন অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়; (ছ) ডিন, মেডিসিন অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়; (জ) সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিনগণের মধ্য হইতে সরকার…