৭। কাউন্সিলের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:̶ (ক) হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে স্নাতকোত্তর, ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি বা ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি ডিগ্রিধারীদের বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে নিবন্ধন; (খ) নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকগণের দেশি-বিদেশি হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষার অন্যান্য কোর্স, ডিগ্রি বা যোগ্যতার স্বীকৃতি প্রদান; (গ) হোমিওপ্যাথিক উচ্চ শিক্ষা ও গবেষণায় আর্থিক অনুদান প্রদান, গবেষণাসমূহের অনুমোদন, স্বীকৃতি ও প্রকাশনাসহ এতদসংক্রান্ত অন্যান্য কার্যক্রম গ্রহণ; (ঘ) হোমিওপ্যাথিক চিকিৎসা সেবার নির্ধারিত মান…