৬। কাউন্সিলের একটি গভর্নিং বডি থাকিবে এবং এই আইনের অন্যান্য বিধান সাপেক্ষে, কাউন্সিলের পরিচালনা ও প্রশাসন উক্ত গভর্নিং বডির উপর ন্যস্ত থাকিবে এবং কাউন্সিল যে সকল দায়িত্ব ও কার্যাবলি সম্পাদন করিতে পারিবে গভর্নিং বডিও সেই সকল দায়িত্ব ও কার্যাবলি সম্পাদন করিতে পারিবে।