৩৯। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কাউন্সিল, সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগ করিতে পারিবে। (২) কাউন্সিলের কর্মচারীদের নিয়োগ ও চাকুরির শর্তাবলি প্রবিধানমালা দ্বারা নির্ধারিত হইবে।