২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) ‘‘কাউন্সিল’’ অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল; (২) ‘‘কর্মচারী’’ অর্থে কর্মকর্তাও অন্তর্ভুক্ত হইবেন; (৩) “গভর্নিং বডি” অর্থ ধারা ৮ এর অধীন গঠিত গভর্নিং বডি; (৪) ‘‘চেয়ারম্যান’’ অর্থ ধারা ১২ এর উপ-ধারা (২) এ উল্লিখিত নির্বাহী পরিষদের চেয়ারম্যান; (৫) “নির্ধারিত” অর্থ বিধি বা প্রবিধি দ্বারা নির্ধারিত; (৬) “নির্বাহী পরিষদ” অর্থ ধারা ১১ এর অধীন গঠিত নির্বাহী পরিষদ; (৭) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৮) ‘‘প্রেসিডেন্ট’’ অর্থ গভর্নিং বডির প্রেসিডেন্ট; (৯) ‘‘বিধি’’ অর্থ এই…