১৬। চেয়ারম্যান নিম্নবর্ণিত দায়িত্ব পালন করিবেন, যথা:̶ (ক) গভর্নিং বডি এবং নির্বাহী পরিষদের কার্যাবলি ও সিদ্ধান্ত বাস্তবায়ন; (খ) কাউন্সিলের হিসাবরক্ষণ, হিসাব বিবরণী প্রস্তুত ও হিসাব নিরীক্ষার ব্যবস্থা গ্রহণ; (গ) নির্বাহী পরিষদের দৈনন্দিন প্রশাসন পরিচালনা; এবং (ঘ) সরকার, কাউন্সিল ও নির্বাহী পরিষদ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।