১৪। (১) নির্বাহী পরিষদের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) হোমিওপ্যাথিক ডিপ্লোমা শিক্ষা সনদসহ পেশাগত সনদ প্রদান; (খ) হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা প্রদান করিতেছে বা করিতে ইচ্ছুক এমন দেশি বা বিদেশি হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠানকে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে স্বীকৃতি প্রদান; (গ) হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা, প্রাতিষ্ঠানিক, ক্লিনিক্যাল, প্র্যাকটিক্যাল এবং গবেষণা সম্পর্কিত বিষয়ে নির্ধারিত মান ও দক্ষতা নিশ্চিত করিবার জন্য নির্ধারিত পদ্ধতিতে হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠান তদারকি ও পরিদর্শন; (ঘ) হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিভিন্ন কোর্স চালু করা, উক্ত কোর্সসমূহে…