১৩। (১) কোনো ব্যক্তি গভর্নিং বডি বা নির্বাহী পরিষদের মনোনীত সদস্য হইবার বা থাকিবার যোগ্য হইবেন না, যদি তিনি - (ক) বাংলাদেশের নাগরিক না হন; অথবা (খ) নৈতিক স্খলনের জন্য কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া সাজাপ্রাপ্ত হইয়া থাকেন; অথবা (গ) কোনো উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হইয়া থাকেন; অথবা (ঘ) কোনো উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষিত হইয়া থাকেন। (২) সরকার লিখিত আদেশ দ্বারা প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, চেয়ারম্যান বা কোনো মনোনীত সদস্যকে তাহার পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে, যদি তিনি- (ক) এই আইনের অধীন অর্পিত দায়িত্ব পালনে অস্বীকার করেন বা ব্যর্থ হন বা অসমর্থ হন; অথবা (খ)…