৪। (১) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, পানি সম্পদ মন্ত্রণালয়ের ২৪ জুলাই ২০১৬ তারিখের ৪২.০৩১.০২২.০০.০০.০২৫.২০১৫-৫৯২ নং প্রজ্ঞাপনমূলে ঘোষিত “বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর” এমনভাবে বহাল থাকিবে যেন উহা এই অধ্যাদেশের অধীন প্রতিষ্ঠিত। (২) অধিদপ্তর পানি সম্পদ মন্ত্রণালয়ের সংযুক্ত দপ্তর হইবে।