২৭। (১) এই অধ্যাদেশ বলবৎ হইবার সঙ্গে সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক ২৪ সেপ্টেম্বর ২০১৬ তারিখে জারীকৃত ৪২.০৩১.০২২.০০.০০.০২৫.২০১৫-৫৯২ নং প্রজ্ঞাপন, অতঃপর উক্ত প্রজ্ঞাপন বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত প্রজ্ঞাপনের অধীন বা দ্বারা- (ক) কৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা বা প্রদত্ত কোনো আদেশ এই অধ্যাদেশের অধীন কৃত বা গৃহীত বা প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং (খ) কোনো কার্যধারা অনিষ্পন্ন থাকিলে উহা এই অধ্যাদেশের অধীন নিষ্পন্ন করিতে হইবে। (৩) উক্ত প্রজ্ঞাপন রহিত হইবার সঙ্গে সঙ্গে উক্ত প্রজ্ঞাপন দ্বারা ঘোষিত বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন…