৮। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে কর্তৃপক্ষের একটি নির্বাহী কমিটি গঠিত হইবে, যথা : (ক) ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী বা উপ-মন্ত্রী, যিনি ইহার সহ-সভাপতিও হইবেন; (গ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব; (ঘ) শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আইন ও বিচার বিভাগ, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব; (ঙ) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কার্য নির্বাহী পরিচালক; (চ) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড…