৭। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কর্তৃপক্ষের নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি বোর্ড অব গভর্নরস থাকিবে, যথাঃ- (ক) প্রধানমন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, শিল্প, বাণিজ্য, অর্থ, স্বরাষ্ট্র, ভূমি, শিক্ষা, পরিবেশ ও বন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীগণ; (গ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বা উপ-মন্ত্রী; (ঘ) শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আইন ও বিচার বিভাগ, পরিবেশ ও বন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবগণ; (ঙ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, যিনি উহার সদস্য-সচিবও…