৩৪। কর্তৃপক্ষের নিম্নবর্ণিত বিশেষ অধিকারসমূহ থাকিবে, যথা :- (ক) পার্কে হাই-টেক শিল্প স্থাপনকারী বা শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনাকারী প্রতিষ্ঠানের নিকট কর্তৃপক্ষের কোন পাওনা অপরিশোধিত থাকিলে, এবং উক্তরূপ দেনা পরিশোধে ব্যর্থতার ক্ষেত্রে কর্তৃপক্ষ উহার পাওনা আদায়ের জন্য উক্ত কোম্পানী বা শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক, পরিচালক বা পরিচালনা পর্ষদের বিরুদ্ধে যে-কোন প্রাতিষ্ঠানিক বা আইনগত কার্যধারা গ্রহণের অধিকার সংরক্ষণ করিবে; (খ) পার্কে অবস্থিত কোন হাই-টেক শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক বা কোন ব্যক্তি যদি কোন প্রকারের কোন শ্রমিক অসন্তোষের সহিত জড়িত হয়, তাহা হইলে কর্তৃপক্ষ…