২৯। কর্তৃপক্ষের একটি তহবিল থাকিবে যাহাতে পার্ক সংশ্লিষ্ট নিম্নবর্ণিত উৎসসমূহ হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে এবং প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত অর্থ উত্তোলন ও ব্যয় করা যাইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকারের অনুমোদন সাপেক্ষে অন্য কোন উৎস হইতে গৃহীত ঋণ; (গ) পার্কের প্লট বরাদ্দ বা ইজারা হইতে প্রাপ্ত অর্থ; (ঘ) পার্কের ভবন বা ভবনের স্পেস ভাড়া হইতে প্রাপ্ত অর্থ; (ঙ) সেবা প্রদানের জন্য প্রদেয় ফি ও সার্ভিস চার্জ হইতে প্রাপ্ত অর্থ; এবং (চ) অন্য কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ।