২৭। (১) আপাততঃ কার্যকর অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা পার্ক স্থাপন, উন্নয়ন ও ব্যবস্থাপনার স্বার্থে বিনিয়োগ আকৃষ্ট করিবার লক্ষ্যে, পার্কে কোন আইন বা আইনসমূহ বা উহার বা উহাদের সকল বা নির্দিষ্ট কোন বিধান এর প্রয়োগ রহিত করিতে পারিবে অথবা এই মর্মে নির্দেশ প্রদান করিতে পারিবে যে, প্রয়োজনীয় সংশোধন বা পরিবর্তন সাপেক্ষে অনুরূপ কোন আইন বা উহার নির্দিষ্ট কোন বিধান পার্কে প্রয়োগ করা যাইবে।