২৬। কর্তৃপক্ষ, বিনিয়োগকারীগণের আর্থিক লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের অনুমতিক্রমে, স্থানীয় ব্যাংক বা বিদেশী ব্যাংক বা ব্যাংকসমূহকে পার্কে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করিতে পারিবে এবং উক্ত ব্যাংক বা ব্যাংকসমূহ পার্কে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করিবে এবং পার্কে কর্মরত বা সম্পৃক্ত বিদেশী ব্যক্তিদের নিকট হইতে আমানতও গ্রহণ করিতে পারিবে।