২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) "কর্তৃপক্ষ " অর্থ এই আইনের ধারা ৩ অনুযায়ী প্রতিষ্ঠিত "বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ"; (২) "চেয়ারম্যান" অর্থ বোর্ড অব গভর্নরস এর চেয়ারম্যান; (৩) "ডেভেলপার" অর্থ এইরূপ কোন ব্যক্তি যিনি হাই-টেক পার্ক স্থাপনের উদ্দেশ্যে কর্তৃপক্ষের সহিত অংশীদারিত্বের ভিত্তিতে চুক্তির মাধ্যমে পার্কের ভৌত অবকাঠামো নির্মাণ,রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত। (৪) "নির্ধারিত" অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত; (৫) "বোর্ড অব গভর্নরস" অর্থ কর্তৃপক্ষের বোর্ড অব গভর্নরস; (৬) “পার্ক” অর্থ এই আইনের অধীন সরকার কর্তৃক হাই-টেক…