১৯। পার্কে হাই-টেক শিল্প স্থাপনে আগ্রহী ব্যক্তি বিধি দ্বারা নির্ধারিত ফরমে কর্তৃপক্ষের নিকট আবেদন করিবে : তবে শর্ত থাকে যে, কর্তৃপক্ষ কর্তৃক ডেভেলপার নিয়োগ করা হইলে আবেদনকারীকে নিয়োগপ্রাপ্ত ডেভেলপার এর মাধ্যমে এবং ব্যক্তি উদ্যোক্তা কর্তৃক স্থাপিত পার্কে আবেদনকারীকে ব্যক্তি উদ্যোক্তার মাধ্যমে কর্তৃপক্ষের নিকট আবেদন করিতে হইবে।