১৪। আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, কর্তৃপক্ষ, প্রয়োজনবোধে, সরকারের পূর্বানুমোদন সাপেক্ষে, পার্কের প্রয়োজন বিবেচনায় Customs Act, 1969 (Act No. IV of 1969) যথাযথভাবে অনুসরণপূর্বক বাংলাদেশের যে কোন পার্কে স্থাপিত হাই-টেক শিল্প-কারখানার কাঁচামাল, প্যাকেজিং সামগ্রী, আধা-প্রক্রিয়াজাত দ্রব্যাদি, আনুষঙ্গিক দ্রব্যাদি, ইত্যাদি আমদানির জন্য পাবলিক ওয়্যার হাউজ স্থাপন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার ব্যবস্থা করিতে পারিবে।