১০। নির্বাহী কমিটি, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নরূপ দায়িত্ব ও কার্যাবলী সম্পাদন করিবে, যথা :- (ক) পার্কের উন্নয়ন, পরিচালনা, ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ বিষয়ক আবশ্যকীয় নীতিমালা প্রণয়ন; (খ) কর্তৃপক্ষের ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠু ও সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় আদেশ প্রদান ও নির্দেশনা জারী; (গ) পার্কে বিনিয়োগকারীদের প্রদেয় সুবিধাদি নির্ধারণ; (ঘ) পার্কের ভূমি, ভবনের স্পেস বরাদ্দ, ভাড়া ও ইজারা প্রদানের শর্তাবলী ও হার নির্ধারণ; (ঙ) সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে পার্ক নির্মাণে ডেভেলপার নিয়োগের জন্য শর্তাবলী নির্ধারণ; এবং (চ) পার্কের উন্নয়ন, বিকাশ ও সুষ্ঠু ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অন্য…