৬। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে গ্যাস ব্যবহারের প্রকৃতি অনুযায়ী গ্যাস ব্যবহারকারীগণের শ্রেণীবিন্যাস হইবে নিম্নরূপ, যথা :- (ক) গৃহস্থালী ; (খ) বাণিজ্যিক ; (গ) শিল্প ; (ঘ) মৌসুমী ; (ঙ) সিএনজি ; (চ) চা-বাগান ; (ছ) বিদ্যুৎ; (জ) সার ; এবং (ঝ) ক্যাপটিভ পাওয়ার। (২) এই আইনের উদ্দেশ্যের সাথে সংগতি রাখিয়া সরকার, প্রয়োজনে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উপ-ধারা (১) এ উল্লিখিত গ্রাহক শ্রেণী পুনঃবিন্যাস এবং নূতন গ্রাহক শ্রেণী প্রবর্তন ও পুরাতন গ্রাহক শ্রেণী বিলুপ্ত করিতে পারিবে।