৫। (১) কমিশন কর্তৃক লাইসেন্স দ্বারা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি গ্যাস সঞ্চালন, বিতরণ, সরবরাহ ও মজুদকরণের নিমিত্ত পাইপলাইন নির্মাণ অথবা স্থাপন করিতে পারিবে এবং প্রত্যেক লাইসেন্সী উহার অধিকারভুক্ত এলাকার নিজস্ব শ্রেণীর বিদ্যমান পাইপ লাইনের কর্তৃত্বসম্পন্ন বলিয়া গণ্য হইবে। (২) পাইপলাইন নির্মাণ বা স্থাপনের জন্য নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করিতে হইবে, যথাঃ- (ক) বিভিন্ন শ্রেণীর গ্রাহকের গ্যাসের চাহিদা মূল্যায়ন; (খ) প্রস্তাবিত পাইপলাইন নির্মাণের প্রয়োজনীয়তা; (গ) পর্যাপ্ত গ্যাসের সরবরাহ; (ঘ) প্রস্তাবিত পাইপলাইন হইতে উক্ত গ্রাহক অথবা গ্রাহকদের অবস্থান; (ঙ) পাইপলাইন নির্মাণের বাস্তবায়ন সময়সূচী; (চ) চূড়ান্ত…