১৮। কোন ব্যক্তি গ্যাস পাইপলাইন, মিটার, রেগুলেটর বা অন্য কোন সামগ্রী চুরিকৃত জানিয়া বা উহা চুরি করা হইয়াছে বলিয়া বিশ্বাস করিবার যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও উহা ক্রয়-বিক্রয় বা উহা দখলে রাখিলে, তিনি অনধিক ১ (এক) বৎসর কারাদন্ডে বা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদন্ডে বা উভয় দন্ডে দন্ডনীয় হইবেন এবং একই অপরাধের পুনরাবৃত্তি ঘটিলে তিনি অন্যূন ১ (এক) বৎসর এবং অনধিক ৩(তিন) বৎসর কারাদন্ডে এবং অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডনীয় হইবেন।