৮। বোর্ডের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :∑ (ক) ইনস্টিটিউটের কার্যাবলির তত্ত্বাবধান এবং দিকনির্দেশনা প্রদান; (খ) ইনস্টিটিউটের নীতিগত বিষয়ে সিদ্ধান্ত প্রদান; (গ) ইনস্টিটিউটের প্রস্তাবিত নীতিমালা এবং কর্মপরিকল্পনা অনুমোদন; (ঘ) সরকারের নিকট হইতে বা অন্য কোন উৎস হইতে অনুদান প্রদানের জন্য অনুরোধ; (ঙ) ঋণ গ্রহণের প্রস্তাব অনুমোদন; (চ) সরকারের অনুমোদনের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন; (ছ) গবেষণার বিষয়বস্তু নির্ধারণ; (জ) ফেলোশিপ প্রদানের প্রস্তাব অনুমোদন; (ঝ) বিদেশে উচ্চ শিক্ষা বা গবেষণার জন্য আর্থিক সহায়তার প্রস্তাব অনুমোদন; এবং (ঞ) প্রকল্প অনুমোদন।