৭। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ইনস্টিটিউটের বোর্ড গঠিত হইবে, যথা : ∑ (ক) মহাপরিচালক, যিনি বোর্ডের চেয়ারম্যানও হইবেন; (খ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদাসম্পন্ন একজন প্রতিনিধি; (গ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদাসম্পন্ন একজন প্রতিনিধি; (ঘ) কাউন্সিল কর্তৃক মনোনীত পরিচালক পদমর্যাদাসম্পন্ন একজন প্রতিনিধি; (ঙ) ইনস্টিটিউটে কর্মরত দুইজন জ্যেষ্ঠ বিজ্ঞানী; (চ) বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর একজন পরিচালক; (ছ) সরকার কর্তৃক মনোনীত কৃষি গবেষণায় অভিজ্ঞ একজন প্রথিতযশা বিজ্ঞানী; (জ) ইনস্টিটিউটের নিকটস্থ তুলা উন্নয়ন বোর্ড ও বীজবর্ধন খামারের অফিস…